
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তবর্তী রাঘনা বটুলী ১৮২৪ মেইন পিলার সংলগ্ন এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লুৎফুর (৩৫) কে গ্রেফতার করেছে।বিজিবি। ৫মে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের বিত্তিত্বে ৫২ ব্যাটালিয়ানের ফুলতলা বিজিবি ক্যাম্পের নায়েক ফিরোজ আহমদ, আইএনটি শাহীন আহমদ এর নেতৃত্বে কুখ্যাত মাদক ব্যবসায়ী লুৎফুরের বাড়ির ভেতর লোকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ফুলতলা বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক জানান গ্রেফতার কৃত লুতফুরকে মদসহ জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.