
বিকুল চক্রবর্তী॥ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দসভার আয়োজন করা হয়।
১২ মে শনিবার রাতে শ্রীমঙ্গলের হবিগঞ্জরোডস্থ উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাবের উদ্যেগে এই আনন্দসভার আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (অব) ডা. হরিপদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, চ্যানেল নাইনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধণ, মানবাধিকার কর্মী এস.কে.দাশ সুমন, দৈনিক প্রথম আলো'র শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক শ্যামল সিলেট'র শ্রীমঙ্গল প্রতিনিধি প্রিতম পাল প্রমুখ। এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়সহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সাথে জড়িত সকল কলাকুশলীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ বাংলাদেশের জন্য মাইলফলক বলেও জানান বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.