
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ করা হয়েছে। রোববার ১৩ মে সকালে শ্রীঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে 'রঙিন স্বপ্ন, আলোকিত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল প্রজেক্টের ইভেন্ট সাধারণ জ্ঞান, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফানুস খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে সমাপনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ নাদির হোসেনে পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় পাল, সাংবাদিক আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক এহসান বিন মুজাহির, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রহিমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে ৫০জন দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেয়া হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.