
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইয়েস গ্রুপ, শ্রীমঙ্গলের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহায়তায় শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা, শপথ বাক্য পাঠ এবং জেন্ডার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
১৪ মে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠানে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহের সায়েদ গাজী এর সভাপতিত্বে ও টিআইবি এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী উপস্থাপনা ও পরিচালনা উপস্থিত ছিলেন সনাক শ্রীমঙ্গল এর সহ সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাক সদস্য ও ইয়েস ফ্রেন্ডস এর আহ্বায়ক জিডিশন প্রধান সুছিয়াং, সদস্য জলি পাল, কৃষœা সূত্রধর, স¦জন আহ্বায়ক সৈয়দ ছায়েদ আহমদ, স্বজন সদস্য শাহ আরিফ আলী নাসিম এবং ইয়েস গ্রুপ ইয়েস সদস্যবৃন্দ।
সনাক সদস্য জলি পালের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। স্কুলের পঞ্চাশ জন ছাত্রছাত্রীর অংশ গ্রহনে রচনা প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে দশম শ্রেনীর ছাত্রী মোছা: সামিয়া আক্তার, ২য় স্থান অধিকার করে দশন শ্রেনীর ছাত্রী শাহীনুর আক্তার এবং ৩য় স্থান অধিকার করে ৯ম শ্রেনীর ছাত্র আর.এইচ মাহদী। রচনা প্রতিযোগিতার পর শুরু হয় দুর্নীতি ও নারী বিষয়ে জেন্ডার সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়। এতে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর সকল ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। সবশেষে পুরস্কার বিতরনীর মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.