পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযানে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও সহনীয় পর্যায়ে রাখতে মৌলভীবাজার জেলায় প্রতিদিন অভিযান চলবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মঙ্গলবার জুড়ি উপজেলায় ৪ টি প্রতিষ্ঠানকে বারো হাজার পাঁচশত টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। জরিমানা আদায়ের সাথে সাথে একজন লিখিত অভিযোগকারীকে ২৫% টাকা দেওয়া হয়েছে। উক্ত অভিযানে নের্তৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক আল-আমিন। তিনি এ সম্পর্কে ১৬ মে বুধবার রেডিও পল্লীকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। অফিস সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান অনুযায়ী জেলার সকল প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.