শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় একটি বাড়িতে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। আর এ ঘটনায় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাড়ির মালিক জসিম উদ্দিন জানান, ১৭ মে বৃহস্পতিবার সকালে স্বপরিবারে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তারা। রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বারান্দার গেইটের ও ভিতরের দরজার তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে স্টিল আলমিরায় রাখা ২ লক্ষ ৮০ হাজার টাকা ও প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জসিম উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং এই বিষয়ে তদন্ত চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.