
স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে একটি আভিযানিক দল ২৬ মে রোববার গোপন সংবাদের ভিত্তিতে, শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও থেকে জি আর নং-৭৭/১৬ এর ভুয়া সিআইডি পরিচয় দানকারী মামলার ০১ জন এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। আটককৃত আসামীরনাম ও ঠিকানাঃ মোঃ জয়নাল আবেদীন (২২), পিতাঃ মোঃ আঃ শহিদ (বর্তমানে মৃত), সাং-নোয়াগাঁও, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ। গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.