
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মে রোববার সকাল ১০ টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট কার্যালয় থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটি প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে কার্যালয় প্রাঙ্গনেই এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসনের ও রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.