আশরাফ আলী॥ বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ জুন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আবদাল হোসাইনের সভাপতিত্বে ও আফিকুল আকাশের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়েব আহমদ, ছাত্রদল নেতা রুমেল আহমদ তাসলীম, ফাহিম আহমদ, ইহাম মোজাহিদ, সামি আহমেদ, ছাত্রসমাজ মৌলভীবাজার সরকারি কলেজের সদস্য সচিব আবু ফাহাদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.