শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে যুবকদের নিয়ে সংগঠন রিলেটেড সোসাইটির আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ জুন শ্রীমঙ্গল শহরস্থ ইউনাইটেড হোটেলে ইফতারের পূর্বে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মোঃ আব্দুল কাদির ও মাসুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন রিলেটেড সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ মোজাহিদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজের ও সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি তোফায়েল পাপ্পু, শামিম কম্পিউটার শপ’র প্রোপাইটর তাজুল ইসলাম শামিম, সানি ফ্যাশনের পরিচালক মোঃ পারভেজ আহমদসহ রিলেটেড সোসাইটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনের সঞ্চয় বৃদ্ধি, দারিদ্রমুক্ত জীবনযাপন, আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়াদিসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.