হোসাইন আহমদ॥ মৌলভীবাজারে স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে এসডি কোরআনের আলো এর পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ৩ জুন রোববার শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে পুরুষ্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলীর সভাপতিত্বে এবং আহমেদ রনি ও সাইফুর রহমানের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী, টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা সামছুল ইসলাম, মাও: সাইদুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, আওয়ামলীগ নেতা সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মোঃ বুরহান উদ্দিন রূপক, সাধারন সম্পাদক মোঃ রুকন মিয়া ও প্রোপ্রাম চেয়ারম্যান জহিরুল ইসলাম নোবেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম ও কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ অন্যান্য সদস্য বৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলেদেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.