
স্টাফ রিপোর্টার॥ জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ জুন জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গনে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, পৌরসভার মোঃ ফজলুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল কাদের মাহমুদ, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ আহমদ, আইনজীবী,কলামিষ্ট,ব্যাংকার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যান চেয়ে মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.