
ইমাদ উদ দীন॥ দীর্ঘদিন পর মৌলভীবাজার জেলা ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ জুন মঙ্গলবার দলীয় প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদতী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান অনুমোদিত ৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি মোঃ রুবেল মিয়া,সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সহ-সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মাজেদুল আলম চৌধুরী সাহান, যুগ্ম সম্পাদক গোলাম হাসান চৌধূরী ঝুমা, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.