
আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ জুন স্থানীয় কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা সভাপতি অকিব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমেদ, জেলা সিএনজি শ্রমিক ফেডারেশনের সভাপতি শিবলু আহমেদ, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালীম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক রেণু।
এসময় উপস্থিত ছিলেন ইউ পি সদস্য আবু সুফিয়ান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সামাদ আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.