
ক্রীড়া প্রতিবেদক॥ জেলা আইনজীবী সমিতির তিন নম্বর ভবনে আনুষ্ঠানিক ভাবে ব্রাজিল সমর্থক গোষ্টীর ব্যানার টাঙ্গাঁনো ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।
৬ জুন বুধবার বিকাল দুই ঘটিকায় এই উপলক্ষে জেলা বারের সাবেক সভাপতি এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ব্রাজিল সমর্থক গোষ্টীর আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এবং সমর্থক গোষ্টির সদস্য সচিব বিশিষ্ট ক্রীড়া সংঘঠক ও আইনজীবী এডভোকেট কাঞ্চন কুমার দাশ গুপ্ত এ.পি.পি- এর সঞ্চালনায় এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ সভায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর প্রতি সমর্থন এবং ব্রাজিল দলের সাফল্য কামনায় বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট সৌরভ ভট্টাচার্য, এডভোকেট ফয়সল আহমদ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট বদরুল ইসলাম, এডভোকেট গোবিন্দ মোহন পাল প্রমুখ। বক্তাগন এই মহতি আয়োজনের জন্য আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবের প্রশংসা করে ব্রাজিল দলের সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য প্রত্যেক বিশ্ব কাপের সময় জেলা বারে সাজ সাজ রব পড়ে যায় এবং তিন নম্বর বার ভবন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর্জেন্টিনা দলের আহ্বায়কের দায়িত্ব নেন বিশিষ্ট আইনজীবী বাবু রাধা পদ দেব সজল। তাকে সহায়তা করেন সাবেক কৃতি ফুটবলার এডভোকেট মিছবা উদ্দিন। বিগত বিশ^কাপে ব্রাজিল-আর্জেন্টিনার খেলার দিন দুই দলের সমর্থক গোষ্টীর পক্ষ থেকে আপ্যায়ন ও কফি পার্টির আয়োজন হত। ক্রীড়া মোদী মহল আশা করেন এবার বিশ^ কাপেও বিগত বিশ^কাপের মত আয়োজন হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.