
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত দুটি খাদ্যের দোকানে অভিযান চালিয়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার(৯ মে বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রফিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভানুগাছ বাজারের নিউ বনলতা ফুডস ও ডিজিটাল ফুডস এ বিস্কুট ও কেকের প্যাকেটে ওজন ও মূল্য লেখা না থাকায় ওজন ও পরিমাপের মান সম্পর্কিত অধ্যাদেশ ১৯৮২ এর ২৩ ধারার অপরাধে দুইটি দোকান থেকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানের বিএসটিআই সিলেট এর পরিদর্শক (ম্যাক) মো. কাউছার আলী ও উপজেলা ভূমি অফিসের পেশকার প্রতাপ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রফিকুল আলম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.