
স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে দিয়া স্পোটিং ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন রবিবার সন্ধ্যায় এম সাইফুর রহমান রোডস্থ আর.এস কায়রান রেষ্টুরেন্টে দিয়া স্পোটিং ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দিয়া স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আশিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.