শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বন্যা কবলিত এলাকার মধ্যে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। ১৬ জুন উপজেলার সিন্দুরখান ও আশিদ্রোন ইউনিয়নের জামসী, হরিনাকান্দি, ভুজপুর, কুঞ্জবন, হুগলিয়া এলাকাসহ বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন কালে এসব এলাকার ক্ষতিগ্রস্থ সড়ক, ব্রীজ, বিধস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন । এসময় এলাকার সড়ক ও ব্রীজ সংস্কার করার জন্য নগদ অর্থ সহায়তা দেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরন করেন। এছাড়ও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দরিদ্রদের হাতে নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, কাতার প্রবাসী সায়েফ আহম্মদ রুমেনসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিগন।
এদিকে সিন্দুরখান ও আশিদ্রোন ইউনিয়নের লোকজন জানান, প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে এলাকার মানুষের বাড়ী ঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে । এলাকার শতাধিক পরিবারের বসতঘর পানিতে ডুবে বিধস্থ হয়। রাস্তাঘাটের বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল করতে পারছেনা । এলাকাবসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তাঘাট সংস্কার এর জন্য এবং ক্ষতিগ্রস্থদের সাহায্য করার দাবী জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.