স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ করেছেন সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় দূর্যোগ মোকাবেলায় নিজ মন্ত্রনালয় থেকে সহযোগীতার আশ্বাস দেন তিনি।
১৯ জুন মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর ও খলিলপুর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী। পরে সেখানে নিজ দলের পক্ষে বন্যার্থদের ৭শ জনকে ত্রান দেন। পরে উভয় স্থানে সরকারী ত্রানও বিতরণ করেন মন্ত্রী।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, জেলা, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, সমাজসেবা অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদৌসি আক্তার, জেলা উপ পরিচালক আদিল মুক্তাদির, আওয়ামীলীগ নেতা এম.এ.রহিম সিআইপি, নওশের আলী খোকন সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী সমাজকল্যান মন্ত্রণালয়ের দূর্যোগ তহবিল থেকে বন্যার্থদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.