বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রিয় সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন, আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলায় ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৫০০ কোটি টাকা, সরকারের বরাদ্দ আসলো ৪০ লক্ষ টাকা এটা জনগণের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়। আমরা সরকারের কাছে সাময়িক ত্রাণ চাই না, সমস্যার স্থায়ী সমাধান চাই।
তিনি আরো বলেন, প্রতি বছর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল নামবে আর সমস্ত ঘর-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষেতের ফসল তলিয়ে যাবে এবং মাছ চাষিদের জীবিকা নির্বাহের স্বপ্ন নিঃশ্বেষ হয়ে যাবে এটা আমরা চাই না। আমরা চাই অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পোষানোর লক্ষে সরকারের দ্রুত সফল উদ্যোগ গ্রহন।
তিনি মঙ্গলবার মৌলভীবাজার জেলা সফরে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করে দূর্গত মানুষের খোঁজ-খবর নেন ও সমবেদনা জানান এবং মৌলভীবাজার পৌরসভা, রাজনগর ও কুলাউড়া উপজেলার বন্যা দূর্গত মানুষে মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণকালে উপরোক্ত বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা আমির মোঃ আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী, জেলা সহকারি সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর আমির আলাউদ্দীন শাহ, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহিন, কুলাউড়া উপজেলা আমির মাস্টার আব্দুল বারি, সদর উপজেলা আমির সৈয়দ তারেকুল হামিদ, ছাত্রশিবিরের শহর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, জেলা সভাপতি আব্দুল মুমিত এবং রাজানুর রহিম ইফতেখার, আব্দুল মুনতাজিম, আয়ূব আলী, ফখরুল ইসলাম ও মুর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ। -প্রেস রিলিজ
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.