মু. ইমাদ উদ দীন॥ পাহাড়ি ঢল,অতিবৃষ্টিতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্হদের মধ্যে ত্রান সামগ্রী
বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ১৯ জুন মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন এর নেতৃত্বে একটি টিম সারাদিন ব্যাপী
মৌলভীবাজারে অবস্হান করে বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং ক্ষতিগ্রস্হদের বাড়িতে গিয়ে
ত্রান সামগ্রী বিতরন করেন।সৈয়ারপুর আশ্রয় কেন্দ্র ত্রান বিতরনের পূর্বে ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন,আকস্মিক এ বন্যায় জননেত্রী দেশরতœ শেখ হাসিনা সেনাবাহিনী প্রেরন করেছেন,কেউ যাতে না খেয়ে থাকে সেজন্য যথেষ্ট পরিমাণ ত্রান সামগ্রী পাঠিয়েছেন এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বন্যার্ত মানুষের পাশে এসে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।ছাত্রলীগের নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছে।এ সময় উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ সাধারন সম্পাদক মিছবাহুর রহমান,যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান,কেন্দ্রীয় ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়,উপ দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম,শুভ্র জ্যোতি টিকাদার, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী,সাধারন সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.