স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জন কল্যাণসংস্থার উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ১৯ জুন মঙ্গলবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বড়কাপন ও রাজনগর উপজেলার আশ্রাকাপন গ্রামে প্রায় শতাদিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এলাকার যুব সমাজের সহযোগীতায় ত্রাণ বিতরণের সময় তারা বলেন, মৌলভীবাজার জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা চলছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ। এভাবে যদি সবাই সবার পাশে দাড়ান তাহলে এ বন্যার্ত পরিবার গুলো উঠে দাড়াতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মাকসুদ নেওয়াজ রিজভী, সহ সভাপতি ওয়াহিদা আক্তার শাখি, রুমেল খান রাজ, কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ শাহিন, পাঠাগার সম্পাদক আবু তালেব চৌধুরী ও সদস্য আদনান সানী তাছাড়া ও বর্ন্যা কবলিত গ্রামের যুবসমাজের মধ্যে থেকে সহযোগীতায় ছিলেন হাফিজুর রহমান চৌঃ জহির উদ্দিন বাবর, মোঃ তারেক চৌঃ ,মাছুম চৌ: অভি, জনি চৌ:, রায়হান চৌ:, সৈয়দ মনসুর প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.