
স্টাফ রিপোর্টার॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
২১ জুন বৃহস্পতিবার দুপুরে শহরের শাহ মোস্তফা সড়ক থেকে মিছিল শুরু হয়ে চৌমহনা এলাকায় গিয়ে শেষ হয়। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সিনিয়র ছাত্রনেতা জাকির হোসেন, মামুন পারভেজ, সাহান আহমেদ,মাজেদ হাসান ঝুমা,জসিম তালুকদার,নাঈম আহমেদ,আইনুল ইসলাম,মামুন আহমেদ,হোসাইন আহমেদ, মুরাদ আহমেদ.কলেজ ছাত্রনেতা জনি আহমেদ, টিপু আহমেদ, জাফর হোসাইনসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতা কর্মীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.