
স্টাফ রিপোর্টার॥ জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দূর্গম এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২২ জুন মৌলভীবাজার সদর উপজেলার বাঁশতলা ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া, ও ইসলামপুর গ্রামে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ ও ঔষধ বিতরণের সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এম,পি। জেলা জাতীয় শ্রমিকলীগের আহব্বায়ক কাউন্সিলার আসাদ হোসেন মককু, জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব জাকারিয়া আহমদ, আন্তর্জাতিক অপরাদ ট্রাইবুনাল এর পাবলিক প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাহিত্য সম্পাদক সাংবাদিক মো: জাফর ইকবাল, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক এ,কে অলক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন স্থরের নেত্রীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.