
স্টাফ রিপোর্টার॥ অগ্রণী ব্যাংকের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ জুন শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এসব ত্রান বিতরণ করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা মোখলেছুর রহমান। সদর উপজেলা কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্ উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির মহাব্যবস্থাপক (সিলেট সার্কেল) জাকিয়া বেগম,পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সিলেট সার্কেলের ডিজিএম মোঃ মশিউর রহমান,সিলেট পশ্চিম অঞ্চলের ডিজিএম মোঃ আজিজুল হক,সিলেট পূর্ব অঞ্চলের ডিজিএম মোঃ আশেক এলাহী সহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতে স্বাগত দেন মৌলভীবাজার অঞ্চলের এজিএম বিশ্বজিৎ দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক ভজন চন্দ্র দাস, হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক আনোয়ারুল আজিম, মোস্তফাপুর শাখা ব্যবস্থাপক মোঃ মর্তুজ আহমদ, ব্যাংক কর্মকর্তা দেবাশীষ বিশ্বাসসহ সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের শতাধিক ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীগণ। পরে ৭শ জন বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন অতিথিরা। পরের দিন থেকে কমলগঞ্জ উপজেলায় ৪শ, কুলাউড়ায় ৪শ ও রাজনগর উপজেলায় ৫শ জন বন্যার্তসহ মোট আড়াই হাজার গরীব-দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ প্রতিক্রয়া শুরু হবে বলে জানিয়েছেন ব্যাংকটির মৌলভীবাজার অঞ্চলের এজিএম বিশ্বজিৎ দাস।
ত্রান সমাগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১কেজি তেল, ১ কেজি আলু,২ কেজি ময়দা,১টি লুঙ্গি, ১টি বালতি, ৫টি ওরস্যালাইনসহ আরো এক প্যাকেট মোমবাতি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.