
ইমাদ উদ দীন॥ চলমান ভয়াবহ বন্যায় মৌলভীবাজারের চাতলাপুর চেকপোষ্ট সড়কের প্রায় ৫ কিলোমিটার ভেঙ্গে ক্ষতবিক্ষত হয়েছে। পাকা সড়কের আমতলা হতে চাতলা চেকপোষ্ট পর্যন্ত অন্তত ১২টি স্থানে ইটপাথর ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচলের অনুপযোগি হওয়ায় ১০ দিন থেকে ভারতে সাথে বাংলাদেশের আমদানি ও রপ্তনী বন্ধ রয়েছে।
বন্যার কারনে সড়কটি যানচলাচলের অনুপযোগী হওয়ায় ভারত ও বাংলাদেশের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ১৩ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে মনু নদীর কয়েকটি স্থানের প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে ঢলের পানি প্রবেশ করে সঞ্জবপুর এলাকা থেকে চাতলাপুর চেকপোষ্ট পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক ৩-৪ ফুট পানিতে তলিয়ে যায়।
প্রবল ¯্রােতের তোড়ে সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ সড়কের কমপক্ষে ১৫টি স্থানের পিচঢালা উঠে যায় ও কালভার্ট ভেঙ্গে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়ে। আমতলা থেকে চাতলাপুর চেকপোষ্ট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের ১২টি স্থানের অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে। যানবাহন চলাচলের এই রাস্তাটিতে এখন পায়ে হেঁটে চলাচলও কষ্ঠকর। এই সড়কটির উপকারীভোগীদের এখন দূর্ভোগের অন্তনেই। এই সড়ক ছাড়াও শরীফপুর ইউনিয়নের আরো কয়েকটি সড়ক বন্যায় পানির ¯্রােতে ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্ধারা। কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়ন বাসিন্দারা বন্যার কারনে সড়কের বেহালদশায় এখন চরম দূর্ভোগে পড়েছেন।
শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: জুনাব আলী বলেন আকস্মিক বন্যায় তার ইউনিয়নের রাস্তাঘাট, ব্রীজ,কালভার্ট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গেল বছরের মত এবছরও বন্যা আক্রান্ত হওয়ায় এই ইউনিয়নের বাসিন্দাদের দূর্ভোগের অন্তনেই। তিনি মানুষের চরম দূর্ভোগ লাগবে ক্ষতিগ্রস্থ সড়ক দ্রুত মেরামতের জোর দাবী জানান।
চাতলাপুর চেকপোষ্টের ইমিগ্রেশন কর্মকর্তা এস আই জামাল হোসেন জানান প্রতিদিন গড়ে শতাধিক যাত্রী ওই সড়ক দিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াত করে। বন্যার শুরু থেকে (১৩ জুন হতে) এ পথে কোন যাত্রী যাতায়াত করতে পারছেন না। এখন সড়ক থেকে পানি নেমে গেলেও কোন যানবাহন ওই পথ দিয়ে চলাচল না করায় একমাত্র পায়ে হেটে চলাই ভরসা। তিনি বলেন দ্রুত ক্ষত বিক্ষত সড়কটি সংস্কার করে কমপক্ষে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা না করলে এ পথে দুই দেশে যাতায়াত প্রায় বন্ধ থাকবে। আর রাজস্ব প্রাপ্তি থেকে সরকার বঞ্চিত হবেন। মৌলভীবাজারের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, চাতলাপুর সড়কটির ক্ষয়ক্ষতি নিরুপন করা হচ্ছে। দ্রুত প্রকল্প গ্রহন করে এই জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ করার প্রচেষ্টা চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.