আশরাফ আলী॥ পাহাড়ী ঢল ও উজান (ভারতের ত্রিপুরা) থেকে নেমে আসা পানিতে মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় মৌলভীবাজার শহরের কয়েকটি এলাকা। শহরের এম সাইফুর রহমান (সেন্ট্রাল রোড) রোডে মনু নদের গাইড ওয়াল দিয়ে পানি এসে ক্ষতিগ্রস্থ হয় রোডটি। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ এম সাইফুর রহমান রোডের কাজ শুরু হয়েছে।
এর আগে মনু নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়কটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। সড়কটি ঝুকিপূর্ণ থাকায় ১৪ জুন যানবাহন চলাচল বন্দ করে দেয় প্রশাসন। সোমবার জেলা প্রশাসনের নেতৃত্বে সড়কটি পরিদর্শন করে সড়ক ও জনপদ, পানি উন্নয়ন বোর্ড ও মৌলভীবাজার পৌরসভা। মঙ্গলবার ২৬ জুন সকালে বন্যায় ক্ষতিগ্রস্থ এম সাইফুর রহমান (সেন্ট্রাল রোড) সড়কে সংস্কার কাজ শুরু হয়। এসময় সংস্কার কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী। সড়কটি সংস্কার কাজ শেষে বৃহস্পতিবার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মনু নদীর বাঁধ যেখানে ভেঙ্গেছে সেই বাঁধ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাঁধের পুন: নির্মাণ কাজ শেষ হবে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, ঈদের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম বন্যায় যেখানে ক্ষতিগ্রস্থ হবে সেখানে সংস্কার কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কাজ শুরু করেছি। বন্যায় পৌরসভার যেসকল সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো আগামী ১০ দিনের ভিতরে সংস্কার করা হবে। মনু বাঁধ ভাঙ্গার পরে বলেছিলাম সাথে সাথে সংস্কার কাজ শুরু করা হবে। সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে মনু বাঁধের সংস্কার কাজ শেষ হবে বলে আমি আশাবাদী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.