
স্টাফ রিপোর্টার॥ মনু ও ধলই নদীসহ জেলার বন্যা ঝুকিপূর্ণ সকল নদী খনন এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে ১ জুলাই রোববার সকালে মৌলভীবাজার চৌমুহনী চত্বরে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও জিতু তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবল, সহ-সভাপতি ফয়েজ আলী, মশাহিদ আহমদ, চিনু রঞ্জন তালুকদার, আব্দুল বাছিত খান, রুবিনা আক্তার, ময়নুল হক, এম এ সামাদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.