
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ৬নং একাটুনা ইউনিয়নের প্রবাসীদের সংগঠন ওয়ার্টসআ্যাপ গ্রুপ ইইউ-৬ এর উদ্যোগে অসহায় গরীবদের মাঝে নগদ ৪লক্ষ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সম্প্রতি একাটুনা ইউনিয়নের ইউনিয়ন সম্মুখে জন প্রতি নগদ ২ হাজার টাকা করে ২শত ১৩ পরিবার এর মধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ২শত ৪৪ টাকা বিতরণ করা হয়।
নগদ টাকা বিতরণ উপলক্ষে ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও বিশিষ্ট তরুণ যুব সংগঠক শামীম আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ও আল আমানা ফাউন্ডেশন এর উপদেষ্টা তফাদার রিজুয়ানা ইয়াসমিন, রিপন আহমদ, সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- ইইউ-৬ সদস্য আব্দুল আলিম, সোয়েব আহমদ, মনিরুল ইসলাম ইমন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ,আব্দুল আলিম, সিতার আহমদ, শাহজাহান আহমদ, সোয়েব আহমদ, শহীদ মিয়া, মনিরুল ইসলাম ইমন, মুজিব মনসুর, শাহাদ আহমদ, আব্দুল আলিম. কামরান আহমদ, রাজু, নানু মিয়া, ইমন, শাহারিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইইউ-৬ গ্রুপের বাংলাদেশের সমন্বয়কারী শামীম আহমদ প্রবাসীদের মধ্যে নগদ অর্থ প্রদানকারীগণ হলেন আল আমানা ফাউন্ডেশন, আব্দুল জলিল আছদ্দর, মো জয়নাল, আব্দুস সোবহান সুয়েল, শেখ সালামত তালুকদার, আলহাজ্ব আব্দুর রহমান, মাছুম আহমদ, রেফুল মিয়া, মামুন আহমদ, এম এ রহিম, কাজল রশিদ, মকিস মনসুর, মুক্তি মিয়া, সাচ্চু আহমদ সহ মোট ৬০ জন প্রবাসী এ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে তাদের নাম ঠিকানা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে অর্থ প্রদানকারী ও সহযোগীতাকারীদের আত্মীয়স্বজনসহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয় ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.