
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে চাঁদনীঘাট ইউনিয়ন যুবলীগের উদ্যোগে চাঁদনীঘাট এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ একশত ত্রিশটি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩ জুলাই দুপুরে চাঁদনী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় একশত ত্রিশটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের অন্যতম নেতা, কাবুল আহমদ, জেলা যুবলীগ নেতা সুমেশ দাশ যিশু, হেলাল আহমদ, সৈয়দ মঈন আলী সহ ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.