
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে এবং মৌলভীবাজার সরকারি কলেজ কর্র্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে বিতরণ অনুষ্ঠানে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট পরিচালক মোছাঃ নুরুন নাহার, শরীরচর্চা শিক্ষক এবং রেড ক্রিসেন্ট মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিটের সদস্যবৃন্দ যথাক্রমে- মেহেদি হাসান, রুমান আহমেদ, আজিম উদ্দীন, মোজাহিদ আলী, নুরুল ইসলাম, হায়দার আলী, গাজী রিয়াজ উদ্দিন, ফৌজিয়া সুলতানা প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.