
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় ১১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৬৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি উঠায় ও আশ্রয়কেন্দ্র করায় বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছে শিক্ষা কার্যক্রম। আর বর্তমানে পানি কমে গেলে সবগুলো বিদ্যালয়েই শিক্ষা কার্যক্রম শুরু হলেও গ্রামীণ রাস্তাঘাট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিদ্যালয় গুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কিছুটা কম।
সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা মিলিয়ে প্রায় দুইশতাধিক স্কুল পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতির সন্মুখিন হয়। আর পানি নেমে যাওয়ার পর বিদ্যালয় গুলোতে শুরু হয়েছে পাঠদান। তবে বন্যায় গ্রামীণ রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি কিছুটা কম।
আর মাথ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ায় কষ্ট শিকার করেও ছাত্রছাত্রীরা যাচ্ছে পরীক্ষা দিতে।
জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ জানায়, ক্ষতিগস্থ বিদ্যালয় গুলোর তালিকা উপরে প্রেরণ করা হয়েছে। তবে বর্তমানে উপস্থিতি কিছুটা কম থাকলেও অচিরেই এই সংকট কমে যাবে বলে জানান মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
রাস্তাঘাট মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি ক্ষতিগস্থ বিদ্যালয় গুলোর সমস্যা সমাধান করে জেলার শিক্ষাব্যাবস্থা নিরবিছিন্ন করার দাবী জেলাবাসীর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.