স্টাফ রিপোর্টার॥ বিশ্বকাপের আনন্দ আরো উপভোগ্য করতে ও ফুটপ্রেমীদের ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করতে মৌলভীবাজার সরকারী কলেজ ষ্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচের।
১৩ জুলাই ২০১৮ শুক্রবার বিকেল ৩টায় এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সর্মথনে দুটি দলে খেলবেন মৌলভীবাজারের জনপ্রিয় সামাজিক সংগঠন এমবি মিডিয়া ও স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন। এমবি মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ বলেন বিশ্বকাপের উম্মাদনায় যাতে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন বজায় তাকে সে জন্য মূলত আমাদের এই ছোট্ট আয়োজন। তাছাড়া আমাদের প্রিয় বাংলাদেশ আগামীতে যাতে বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারে এই প্রত্যাশায় আমাদের এই প্রীতি ম্যাচটি উৎসর্গ হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.