স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের ন্যায় এ বছরও মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট পবিত্র হজ্ব প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এ উপলক্ষে হজ্ব যাত্রীদের নিয়ে আগামী ১৭ জুলাই ২০১৮ ইংরেজী মঙ্গলবার মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে দিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম চলবে। ওইদিন সকাল ৯ ঘটিকায় রেজিষ্ট্রেশন করা হবে এবং সকাল ৯.৩০ মিনিটে প্রশিক্ষণ শুরু হবে।
হজ্বের বিভিন্ন বিষয়ে উপস্থাপন করবেন এনটিভির নিয়মিত হজ্ব উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন।
প্রশিক্ষণ শেষে সম্মানিত হজ্ব যাত্রীদের হজ্ব পালন কালে ব্যবহারের জন্য পিঠের বেগ, কোমরের বেল্ট, সেন্ডেলের বেগ, পাসপোর্ট বেগ, হাওয়া বালিশ, হজ্ব নির্দ্দেশিকা ও কাংকর বেগ উপহার হিসেবে দেয়া হবে। এ ছাড়াও প্রশিক্ষণ কালিন সময়ে চা-নাস্তা ও দূপুরের খাবারের ব্যবস্থা রয়েছে।
হজ্ব প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত জানতে ০১৭১১৮২৯১০৬, ০১৭১১৯২০১১৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.