
হোসাইন আহমদ॥ মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চাপাতিসহ মোঃ শাকিল (১৮) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আটক করে মডেল থানায় নিয়ে যায় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোর আইনে তারা বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। আটককৃত বখাটে শাকিল সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের কটু মিয়ার ছেলে।
স্কুল সূত্রে জানাযায়, শাকিল মঙ্গলবার স্কুলের সামনে এসে দশম শ্রেণীর এক ছাত্রীকে ডাকে। এসময় ওই ছাত্রী ও শাকিলের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে স্কুলের শিক্ষার্থী ও দারোয়ান বখাটে শাকিলকে ধরে প্রধান শিক্ষককের কক্ষে নিয়ে যায়। পরে প্রধান শিক্ষক পুলিশ খবর দিলে পুলিশ আসা মাত্রই সে প্রধান শিক্ষকের কক্ষ থেকে পালিয়ে গেলে থাকে আটক করা সম্ভব হয়নি।
পরের দিন বুধবার ১১ জুলাই সকালে শাকিল চাপাতি নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে তার কক্ষে না পেয়ে খোঁজতে তাকে। এসময় বিদ্যালয়ের অভিবাবক সদস্য নবেল তরফদার ও চটপটি বিক্রেতারা তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করেন। পরে বখাটে শাকিল প্রধান শিক্ষকের মুসলিম কোয়াটারস্থ বাসায় গিয়ে উনাকে খোঁজাখুজির এক পর্যায়ে বাসার পার্শ্ববর্তী মুসলিম কোয়াটার মসজিদের পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে অভিবাবক সদস্য নবেল তরফদার কয়েকজন লোকের সহযোগীতায় তাকে ধরে স্কুলে নিয়ে আসেন। পরে প্রধান শিক্ষক পুলিশে খবর দিলে পুলিশ এসে থাকে মডেল থানায় নিয়ে যায়।
আটকের সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ বলেন, শিশু-কিশোর আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.