
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের কলিমাবাদ নিবাসী আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ফুটবলার, সাবেক রেফারী, মৌলভীবাজার ডায়বেটিকস হাসপাতালের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ কামরুজ্জামান কমরু মিয়া (৮৫) ৪ জুলাই সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল হইয়াছেন (ইন্না লিল্লাহি ----------রাজিউন)।
তিঁনি মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ জামান ফার্মেসীর সত্বাধীকারী মোঃ খায়রুজ্জামান শ্যামল ও যুক্তরাষ্ট্র প্রবাসী নজমুজ্জামান ইয়ামিনের পিতা। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ২ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ ৬ জুলাই বাদ জুম্মা মৌলভীবাজার টাউন ঈদগায় ময়দানে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযার নামাজ বিকেল একাটুনা ইউনিয়নের উত্তরমুলাইম জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, জেলা ক্রীড়া সংস্থা, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামজিক, সাংস্কৃতিকও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.