
বৃক্ষ রোপন অভিযান উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা।
১৪ জুলাই শনিবার সকালে শহরের সিলেট রোড থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন প্রজাতির বৃক্ষ প্রদর্শন করে জনসাধারণকে বৃক্ষ রোপনে উৎসাহ প্রদান করা হয়। র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। র্যালী শেষে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.