স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৮ জুলাই বুধবার বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে নোংরা পরিবেশে খাবার তৈরী করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার বিক্রি করা, ওজনে কম দেওয়া, খাদ্যপন্যে ক্ষতিকর রং ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে জুই আসক্রিম ফ্যাক্টরীকে ৭ হাজার টাকা, মাদিয়া মিষ্টি ঘরকে ২ হাজার টাকা, তাহমিনা মিষ্টি ঘরকে ২ হাজার টাকা, সুমাইয়া পোল্ট্রি ফার্মকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখার সেনেটারী ইন্সপেক্টর আফসার আলী ও বড়লেখা থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.