স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৯ জুলাই বৃহস্পতিবার সদর উপজেলার সরকার বাজার এলাকা ও শেরপুর এলাকার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, ট্রেড লাইসেন্সের তারিখ ওভার রাইটিং করে লেখে লাইসেন্সের মেয়াদ বাড়ানো, মূল্য তালিকা না রেখে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি করা, বিদেশী প্রসাধনীর দাম নিজেরা বেশি করে লেখাসহ বিভিন্ন অপরাধে তাপস ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, বিশ্বজিৎ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, রাজমহলকে ৩ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শেরপুর ফাঁড়ি পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.