শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রিক্সা শ্রমিক লীগের উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২০ জুলাই শুক্রবার সন্ধ্যায় শহরের নজরুল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় জাতীয় শ্রমিক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক।
জাতীয় শ্রমিক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আরজু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব রুম্মন আহমেদ রুমু, বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু দেব রিটন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মো. মুজিবুর রহমানকে সভাপতি ও বিমল করকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনতে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.