
স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তির দাবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারণ্যের অহংকার জননেতা তারেক রহমান মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মৌলভীবাজার জেলা যুবদল শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে বড়হাট হয়ে জুগিডর এলাকায় বিক্ষোভ মিছিল করে।
২৬ জুলাই বৃহস্পতিবার মিছিল পরবর্তী সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম এ মুক্তাদির রাজু প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে দলের চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার মুক্তি দাবি করেন ও কেন্দ্রীয় সকল কর্মসূচি ঐক্যবদ্ধ ভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পাশাপাশি কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.