
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার সোস্যাল ক্লাব এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউ টিন, লোহা, তার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৬ জুলাই বৃহস্পতিবার দুপুরের শহরের চাঁদনী ঘাট এলাকায় অবস্থিত বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে সংগঠনের উপদেষ্টা সৈয়দ আবুল বাসার এর সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ নির্মান সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে একজন নউ মুসলিম কে একটি ঘর সম্পূন রুপে নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
সংগঠনের সদস্য জুয়েল আহমদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন সোস্যাল ক্লাব এর সদস্য আব্দুল কাইয়ুম, শামীম আহমদ, শাহজান আহমদ, শাহাদ আহমদ(ইউপি সদস্য), লিপন আহমদ (ইউপি সদস্য),মশিউর রহমান বেলাল, মতিউর রহমান শিমুল, জুয়েল আহমদ, তাজুল ইসলাম চৌ:. মুজিবুর রহমান জসনু, তাহের আহমদ,রোসেব আহমদ, সৈয়দ সানী ও আরও অনেকে।
বক্তারা আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ জিলাদুর রহমান এর অনুপ্রেরণা ও সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠিত এবং আরো প্রবাসী সদস্য বিশেষ করে, শেখ সামসু তালুকদার, শাহ্ জাবের, জুয়েল খান, সুমন মোহাম্মদ, হাসিদ আহমদ, বশির খাঁন, আব্দুল মালিক, বাদল আহমদ, সহ আর অনেক প্রবাসী ভাই দের সহযোগিতায় সোস্যাল ক্লাব তার অবিষ্ট লক্ষে এগিয়ে যাচ্ছে। তাদের প্রশংসা করে বক্ততারা আরো বলেন, প্রবাসীরা বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে দেশের অসহায় মানুষদের সাহায্যেরর্থে তাদের হাত বাড়িয়ে দেন।
এবং ভবিষৎতের যে কোন সমস্য ও দুর্যোগময় মুহুর্তে তাদের সাহার্য্যরে হাত আরো প্রসারিত করবেন বলে আশা করেন। অনুষ্ঠানে বন্যায় আংশিক ক্ষত্রিস্ত ৯ টি পরিবারের মাঝে প্রায় ২৫ বান ঢেউ টিন , লোহা, তার এবং নগদ অর্থবিতরন করা হয়, এবং একজন নউ মুসলিম পরিবারকে একটি ঘর সম্পূন রুপে নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.