স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যায়ের বার্ষিক জাহির চৌধুরী ও মনির চৌধুরী বৃত্তি ২০১৮ ইং এবং পরিচালনা কমিটির বিদায়ী সংবর্ধনা ৩১ জুলাই মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রশামী ও প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী স্কুলের দাতা সদস্য আলহাজ¦ সুন্দর মিয়া,মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুহিব,প্রবাসী এনামুলহক,সভাপতি আবু মিয়া চৌধুরী,সাবেক সভাপতি লতিফুর রহমান,প্রবাসী সৈয়দ মোয়াজ্জেম হোসেন,আমিরুল ইসলাম সাহেদ,শাহাজাহান মিয়া,আব্দুল হাসিম চৌধুরী,আব্দুর কাদির,আব্দুল আলী,রুবি বেগম,আব্দুল জব্বার ,সুদির দাস প্রমূখ। পওে প্রায় ২০ জন ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির টাকা ও সনদ তোলে দেয়া হয় এবং দুইজন স্থায়ী দাতা হিসেবে চেক হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.