স্টাফ রিপোর্টার॥ মায়ের দূধ পান সুস্থ জীবনের বুনিয়াদ এই প্রতিবাদ্য নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ১ আগষ্ট বুধবার সকাল ১০টায় মৌলভীবাজার শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫০ শয্যা হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাঃ শাহজান কবির চৌধুরী।
পরে সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. শাহ জাহান কবির চৌধুরী এর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিরে পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, ২৫০শর্য্যা হাসপাতালের তত্ববধায়ক ও উপপরিচালক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো, ডা. মিনার্ক্ষী দেবনাথ, ডাঃ বিনেন্দ্র ভৌমিক সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.