
স্টাফ রিপোর্টার॥ জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে সিলেট বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
৩১ জুলাই মঙ্গলবার দূপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০১৭-২০১৮ অর্থ বছরের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম
শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ মোতাবেক বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২০১৭-২০১৮ অর্থ বছরে সিলেট ভিাগের ২জন কর্মকর্তা ০১জন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। অন্যান্য হলেন: সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) সিলেট) রোজিনা আক্তার, একই কায্যালয়ের উচ্চমান সহকারী,অমিত ভূষণ দেব। পুরস্কার হিসেবে সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.