স্টাফ রিপোর্টার॥ সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ আহমদের পিতা হাফেজ রহমত আলী (৮৫) আর নেই। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহীর রাজিউন)।
রোববার ২৯ জুলাই রাত ১০.৩০ মিনিটে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারের গুলবাগ এলাকার বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাযা ৩০ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় হয়রত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাকের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাইর রহমান টিপু, আল ইসলার জেলা সভাপতি মুফতি সামছুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও নানা পেশার মানুষ।
পরে দূপুর আড়াইটায় কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রাামে ২য় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
আগামী ৩ আগস্ট শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রামে অনুষ্ঠিত হবে। এতে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.