
স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়।
২ আগষ্ট সদর উপজেলার বিভিন্ন স্থানে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লেখা, মাছে ও মাংসে ওজনে কম দেওয়া, মাছ বিক্রির পাত্র উচু করে ক্রেতার সাথে প্রতারণা করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা করাসহ বিভিন্ন অপরাধে বিসমিল্লাহ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, হুদয় পোল্ট্রি সেইলস সেন্টারকে ২ হাজার টাকা, জাবেদ পোল্ট্রিকে ২ হাজার টাকা, নিখিল মিয়ার মাছের দোকানকে ২ শত টাকা টাকা, হাবিল মিয়ার মাছের দোকানকে ২ শত টাকা, ময়না মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.