স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দুই ভাতিজার হাতে চাচা জমশেদ মিয়া (৪৫) খুন হয়েছেন। ২ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে পৌর শহরের রঘুনন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমশেদ ওই এলাকার মৃত মালা মিয়ার পুত্র। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ চাচা-ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই রাতে বাড়ির পাশে ভাতিজা জাহাঙ্গীর ও আলমগীর মিলে তাদের চাচা জমশেদ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীরা এসে জমশেদকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ বলেন, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা জাহাঙ্গির ও আলমগীর মিলে চাচাকে খুন করেছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানান ওই ওসি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.