
আশরাফ আলী॥ সড়কে হত্যা, নৈরাজ্যের প্রতিবাদে নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁনের পদত্যাগ এবং নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে কমিউনিস্ট পার্টি সংহতি সমাবেশ করেছে।
৪ আগষ্ট শনিবার দুপুরে শহরের কোর্ট রোডে প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমেদ, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নীলিমেষ ঘোষ বলু, জেলা বাসদের সভাপতি এডভোকেট মইনুর রহমান মগনু, জহর লাল দত্ত, আব্দুল হাফিজ ও সুবিনয় রায় শুভ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.