হোসাইন আহমদ॥ সরকারি জমি দখল সংক্রান্ত বিরোধে নিহতের ঘটনায় মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ আগষ্ট রোববার দুপুরে ৮৩ জন আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মৃত মোবারক আলীর স্ত্রী বানেছা বেগমের দায়ের করা মামলায় আসামীরা আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন।
জানা যায়, মাসের ১৪ জুলাই সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের পম্মদপুর এলাকায় সরকারি জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে লেবাস মিয়া ও এলাইছ মিয়ার গোষ্টির মধ্যে রক্তকয়ি সংঘর্ষে ২ জন নিহত ও উভয় পক্ষের অন্তত ২৫ জন গুরুত্বর আহত হন। এঘটনায় উভয় পক্ষ মৌলভীবাজার মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেন। ঘটনার ২ দিন পর বানেছা বেগম ১০১ জনকে আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং ১৫)। আদালতে সাবেক ইউপি সদস্য রুবি বেগমসহ ৮৩জন হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.